• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মাইক্রোবাসের চাপায় মাদরাসা শিক্ষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ
৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭
অ+
অ-
কিশোরগঞ্জে মাইক্রোবাসের চাপায় মাদরাসা শিক্ষক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় মাওলানা সামছুল হক (৫৯) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর-থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সামছুল হক উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গী বাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে থানারঘাট এলাকা থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সামছুল হক। পথিমধ্যে মজিতপুর আশ্রমসংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসী মাইক্রোবাস ও এর চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিজ্ঞাপন

মোহাম্মদ এনামুল হক/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর