• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক্টরের চাপায় তিন নারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪২
অ+
অ-
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক্টরের চাপায় তিন নারী নিহত

কুমিল্লার তিতাসে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক্টরের চাপায় তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের চর রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- ওই এলাকার শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। নিহতদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার ছিলেন তাদের ভাগিনা-বউ।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, দুপুরে কড়িকান্দি গ্রামের এক শিশুসহ তিন নারী গোসল করতে যান। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দিগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে গোসলের ঘাটে থাকা তিন নারী ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে সবাইকে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে : সালাহউদ্দিন
সীমান্তে কাস্তে হাতে ভাইরাল সেই কৃষককে বিজিবির সংবর্ধনা
কিশোরগঞ্জে মাইক্রোবাসের চাপায় মাদরাসা শিক্ষক নিহত

বিজ্ঞাপন

এ ঘটনায় একটি শিশু আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনাস্থল থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

আরিফ আজগর/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর