• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

৪৫ যাত্রী নিয়ে চরে আটকে আছে সেন্ট মার্টিনগামী ট্রলার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার 
৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮
অ+
অ-
৪৫ যাত্রী নিয়ে চরে আটকে আছে সেন্ট মার্টিনগামী ট্রলার

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে ৪৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নাফনদীর মোহনা সংলগ্ন চরে আটকা পড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ লাগোয়া মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়ায় এই ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফনদীর মোহনার চরে আটকা পড়ার খবর ইতোমধ্যে কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে, তারা উদ্ধারকাজ শুরু করেছে বলে জেনেছি। ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল, ৪৫ জন যাত্রী ভালো আছেন।

টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটের সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, আমাদের একটি বোট সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়, শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে বোটটি আটকা পড়ে। কোস্টগার্ড সেখানে পৌঁছেছে।

বিজ্ঞাপন

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার মোহাম্মদ হোসেন বলেন, ট্রলারটির মালিক স্থানীয় ইয়াছিন মাঝি। সাম্প্রতিক সময়ে মোহনায় চর জেগে ওঠায় এ রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

ইফতিয়াজ নুর নিশান/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুষ্টিয়ায় পাম্পে তেল সংকট, চালকদের ক্ষোভ

কুষ্টিয়ায় পাম্পে তেল সংকট, চালকদের ক্ষোভ

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি-কালবৈশাখী, ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষক

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি-কালবৈশাখী, ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষক

রাজবাড়ীতে দুই দিন পাম্পে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না চালকরা

রাজবাড়ীতে দুই দিন পাম্পে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না চালকরা

বরগুনায় পাম্পে ‘অকটেন-পেট্রোল নাই’ লেখা নোটিশ, অধিকাংশ তেলের দোকান বন্ধ

বরগুনায় পাম্পে ‘অকটেন-পেট্রোল নাই’ লেখা নোটিশ, অধিকাংশ তেলের দোকান বন্ধ