• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা পোড়ালেন বিএনপি নেতাকর্মীরা 

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৩
অ+
অ-
মুন্সীগঞ্জে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা পোড়ালেন বিএনপি নেতাকর্মীরা 

মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর-গজারিয়া) কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ করেছেন দলীয় নেতাকর্মীরা। এ ছাড়া আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ সৃষ্টি ও বিক্ষোভ মিছিলও করেছেন তারা। 

বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কে কেন্দ্রীয় দুই নেতার কুশপুত্তলিকা দাহ করেন। তার আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্যানার-ফেষ্টুনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। 
 
এ আসনের মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিন সমর্থিত নেতাকর্মীরা জানান, শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এসে সড়ক অবরোধ করা হয়। এ সময় জেলা শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। 
কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণার প্রতিবাদে স্লোগান দেন নেতাকর্মীরা। এক পর্যায়ে ব্যানার-ফেস্টুনে আগুন জ্বালান। এ সময় দলের মহাসচিব ও সমাজকল্যাণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।  

আরও পড়ুন
চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২ ডিগ্রিতে
শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধর: প্রধান আসামি গ্রেপ্তার
ফেনী জেলা এনসিপির নেতৃত্বে সৈকত-মানিক

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহিদুল ইসলাম শহীদ, জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলজার হোসেন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয় গতকাল।  

ব. ম শামীম/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমির্জা ফখরুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু