• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বগুড়া

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবগুড়া
৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৫
অ+
অ-
বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় বগুড়ার নন্দীগ্রামে হাজারো মানুষের উপস্থিতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মো. মোশারফ হোসেনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) জোহরের নামাজের পর মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে হাজারো মানুষের ঢল নামে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক, স্থানীয় মুসল্লি, কোরআন শিক্ষার্থী এবং অসংখ্য এতিম শিশু সেখানে সমবেত হন। দোয়া মাহফিলটি অল্প সময়েই পরিণত হয় সাধারণ মানুষের আবেগমাখা মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদুন নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইন এবং যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানসহ জেলা, উপজেলা পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

এ ছাড়া, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, শ্রমিকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রেজাউল করিম বাদশা তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, গণতন্ত্রের জন্য সংগ্রামরত একজন জাতীয় ব্যক্তিত্ব। দেশবাসীর প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আমরা এ আশা করি। তার বক্তব্যের পর মাঠজুড়ে হাজারো মানুষের কণ্ঠে আমীন, ধ্বনি ওঠে।

পরে নন্দীগ্রাম চালা মোকামতলা আউলিয়া দাখিল মাদরাসার শিক্ষক হজরত মাওলানা মো. মহসিন আলম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। মাহফিল শেষে এতিম শিশু, মুসল্লি ও দলীয় নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আব্দুল মোমিন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় জ্বালানি সংকটে বন্ধ পাম্প, ২০০ টাকার তেল পেতেও ভোগান্তি

গাইবান্ধায় জ্বালানি সংকটে বন্ধ পাম্প, ২০০ টাকার তেল পেতেও ভোগান্তি

নির্বাচনকালীন দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : নৌপ্রতিমন্ত্রী

নির্বাচনকালীন দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : নৌপ্রতিমন্ত্রী

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে ২ যুবকের মৃত্যু

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে ২ যুবকের মৃত্যু

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’