• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাদারীপুর

মাদারীপুর-১ আসনে নাদিরাকে মনোনয়ন, এক্সপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাদারীপুর
৬ ডিসেম্বর ২০২৫, ২১:৪৫
অ+
অ-
মাদারীপুর-১ আসনে নাদিরাকে মনোনয়ন,  এক্সপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল

মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লাকে বাদ দিয়ে নাদিরা আক্তারকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও মশাল মিছিল করেছে কামাল গ্রুপের নেতাকর্মীরা। এসময় প্রায় দুই ঘণ্টা এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কর্মসূচি চলে। শিবচর উপজেলার কুতুবপুর সীমানা এলাকায় মশাল মিছিলসহ অবস্থান নিয়ে অবরোধে অংশ নেন বিএনপির মনোনয়নবঞ্চিত শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লার কর্মী ও সমর্থকরা।

জানা যায়, মাদারীপুর-১ (শিবচর) আসনে গত ৩ নভেম্বর শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে বিএনপি মনোনয়ন দেয়। পরদিন ৪ নভেম্বর অনিবার্য কারণ দেখিয়ে তার মনোনয়ন স্থগিত করা হয়। এরপর গত বৃহস্পতিবার এ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে নতুন করে মনোনয়ন দেয় দলটি। এই মনোনয়ন প্রত্যাহার করে কামাল জামান মোল্লাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে শনিবার সন্ধ্যা ৫টা থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান মোল্লা সাজুর নেতৃত্বে কামালের অনুসারীরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা এলাকায় মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করেন। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে রাত ৭টার দিকে নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন
মনোনয়ন পরিবর্তনের দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা অবরোধ
ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে : চরমোনাই পীর
বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

বিজ্ঞাপন

এসময় বিক্ষোভকারী সমর্থকরা বলেন, কামালকে মনোনয়ন ফেরত না দেওয়া হলে তারা রাজপথ ছাড়বেন না। পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

আকাশ আহম্মেদ সোহেল/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদঅবরোধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু