• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নীলফামারী

ময়দা দিয়ে তৈরি করা হয় নকল ওষুধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনীলফামারী
৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০
অ+
অ-
ময়দা দিয়ে তৈরি করা হয় নকল ওষুধ

নীলফামারীর কিশোরগঞ্জে ময়দা দিয়ে নকল ওষুধ তৈরির দায়ে রব্বানী ইসলাম নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সদর ইউনিয়নের বাজেডুমরিয়া এলাকার সরকার পাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে আনসার ব্যাটালিয়নের একটি দল।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, রব্বানী ইসলাম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ময়দা দিয়ে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে নকল ওষুধ তৈরি করে বাজারে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওষুধ তৈরিতে ব্যবহৃত মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় প্রায় পাঁচ লাখ টাকার নকল ওষুধ ও অনিরাপদ খাদ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়দা দিয়ে তৈরি নকল ওষুধ জব্দ করা হয়েছে। জব্দ করা অনিরাপদ খাদ্য এবং ওষুধ ধ্বংস করা হয়েছে সেই সঙ্গে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মিতা রায় বলেন, রব্বানী ইসলাম তার বাড়িতে ময়দা দিয়ে বিভিন্ন ধরনের নকল ওষুধ তৈরি করে বাজারজাত করতেন। অভিযানে এসব নকল ওষুধ ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভেজাল পণ্যসামগ্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

মাছ ধরতে গিয়ে ব্রহ্মপুত্র নদে মিলল দুই বস্তা সরকারি ওষুধ

মাছ ধরতে গিয়ে ব্রহ্মপুত্র নদে মিলল দুই বস্তা সরকারি ওষুধ

গুড়ের মধ্যে কিলবিল করছে পোকা, দুই সুপারশপ মালিকের বিরুদ্ধে মামলা

গুড়ের মধ্যে কিলবিল করছে পোকা, দুই সুপারশপ মালিকের বিরুদ্ধে মামলা

কেমিক্যাল মিশিয়ে জুস-জেলি তৈরি, মালিককে লাখ টাকা জরিমানা

কেমিক্যাল মিশিয়ে জুস-জেলি তৈরি, মালিককে লাখ টাকা জরিমানা