• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

জামায়াত ভিনদেশি এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩
অ+
অ-
জামায়াত ভিনদেশি এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে : প্রিন্স

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিনদেশি এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১৯৭১ সালে জমায়াত শুধু স্বাধীনতার বিরোধিতাই করে নাই, তারা পাক হানাদার বাহিনীর সাথে একাত্ম হয়ে মুক্তিকামী জনগণের ওপর মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। রাজাকার, আল-শামস বাহিনী গঠন করে গণহত্যা চালিয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও তারা কৃতকর্মের জন্য ক্ষমা চায় নাই, স্বভাবের পরিবর্তন করে তারা বাংলাদেশপন্থি হতে পরে নাই। ইতিহাসের বাঁকে বাঁকে তারা ভুল রাজনীতি করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এমনকি বিগত গণঅভ্যুত্থানের পর দেশে এলোমেলো অবস্থা ও অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টায় লিপ্ত জামায়াত ভিনদেশি এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। কিন্তু স্বাধীন দেশে বসে বাংলাদেশ ছাড়া দিল্লি, পিন্ডি, তুর্কি বা অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না।  

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মহান স্বাধীনতা সংগ্রামে ধোবাউড়া মুক্ত দিবস উপলক্ষ্যে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এদেশের স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতাবিরোধীদের আস্ফালন মেনে নেবে না। ১৯৭১ সালে ইসলামের নামে জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল, অথচ ইসলামে স্বাধীনতা একটি মৌলিক অধিকার এবং মহান আল্লাহর নিয়ামত।

বিজ্ঞাপন

আসন্ন নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের জীবন-যুদ্ধের বীরত্ব গাঁথা ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়ে প্রিন্স বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম জিয়াউর রহমান রণাঙ্গনের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঘোষক। আর এ কারণেই বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছে, তা অন্য দলে নাই। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্ক্ষা ধারণ করে এবং দেশ ও জনকল্যাণে বাংলাদেশপন্থি রাজনীতি করে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার অনবদ্য সৃষ্টি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা কখনো স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সমর্থন করবে না। আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-১ আসনের মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পক্ষে মাঠে সরব রয়েছে। ইনশাআল্লাহ আমরা জনগণের ভোটে বিজয় নিয়েই ঘরে ফিরবো।

এতে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এক্সিবিউশন বনোয়ারী, আবদুল খালেক, মিরাজ আলী, ক্ষিতিশ চন্দ্র সাহা , এস.কে হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক প্রমুখ।  

বিজ্ঞাপন

আমান উল্লাহ আকন্দ/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি