• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০ 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাগুরা
৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৬
অ+
অ-
মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০ 

মাগুরা সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) উপজেলার হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার (৬ নভেম্বর) দুপুরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজরাপুর ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমান ও শহিদুল মন্ডলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আজিজুল ইসলাম ওরফে আজিজার রহমান (৩৮) গুরুতর আহত হন। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার  তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আজিজুলের মৃত্যুর জেরে সোমবার আবারও উভয়পক্ষ রামনগর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

সংঘর্ষে  ফরিদ মোল্লা (৪৫), আসাদুল (৪২), রুহুল (৪০), আব্দুল মন্ডল (৫০), সাহেব আলী (৩২), ওয়াকিল উদ্দিন (৪২), সাজ্জাদ হোসেন (৪৫), সাজেদুল ইসলাম (৫৭), সালমান (৩২), মুক্তার মন্ডল (৫৪), সাহেব আলী (৩৫), উজ্জ্বল মন্ডল (৩৫), তালেব মন্ডল (৮২), তুরফান মন্ডল (৪৭), আওয়াল মন্ডল (৬২), বাচ্চু মন্ডল (৫৫), নান্নু মন্ডল (৪০), আজিল মন্ডল (৪৫), আরিফুল ইসলাম (৪০) , ইদ্রিস আলীসহ উভয় গ্রুপের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতরা মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিজ্ঞাপন

তাছিন জামান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’