• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
৮ ডিসেম্বর ২০২৫, ২০:৩৩
অ+
অ-
সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির একটি মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি এবং সাবেক রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের বড় ছেলে ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) রাজবাড়ীর পাংশা আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসান এই আদেশ দেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর সাবেক রেলমন্ত্রীর ছেলে মিতুল হাকিমের নেতৃত্বে মাগুরাডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকারের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আওয়ামী সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় ২০১৮ সালের ২৭ ডিসেম্বর সন্ত্রাসীরা তার বসতবাড়িতে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভয়-ভীতি ছড়ায়। তারা সুমনের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। প্রাণের ভয়ে তাদেরকে ৫ লাখ টাকা দেওয়া হয়। এরপর আরও ৫ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করা হয়।

এ ঘটনায় সুমন খন্দকার ২০২৪ সালের ১ সেপ্টেম্বর রাজবাড়ীর পাংশা আমলি আদালতে ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সুনীল কুমার কর্মকার কুড়াপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে সাকিব এবং কুড়াপাড়ার চশেন চন্দ্র দাসের ছেলে সুজিৎ চন্দ্র দাসকে অব্যাহতি দিয়ে ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন
মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০ 
বিএনপি-জেএসডি নেতাকর্মীদের হামলা-পাল্টা হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৩
বিএনপির সঙ্গে জোট এখনো চূড়ান্ত নয় : রাশেদ খাঁন

বিজ্ঞাপন

চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম এসেছে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিম, মাগুরাডাঙ্গী গ্রামের দ্বীনিব কুণ্ডুর ছেলে দীপক কুণ্ডু, রঘুনাথপুর গ্রামের খলিল ড্রাইভারের ছেলে মনোয়ার হোসেন জনি, মাগুরাডাঙ্গীর আব্দুল জলিল হাকিমের ছেলে রুমি হাকিমসহ মোট ২৯ জনের।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শহিদুজ্জামান ও অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা বলেন, মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছিল। পিবিআই তদন্ত করে ২ জনকে চার্জশিট থেকে বাদ দিয়ে ২৯ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেছে। বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার ছেলে মিতুল হাকিমসহ পুরো পরিবার পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

মীর সামসুজ্জামান সৌরভ/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাআদালতরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল