• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

সুন্দরবনে জিম্মি জেলেদের উদ্ধার, হরিণের মাংসসহ ৪ শিকারি আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
৮ ডিসেম্বর ২০২৫, ২০:৫০
অ+
অ-
সুন্দরবনে জিম্মি জেলেদের উদ্ধার, হরিণের মাংসসহ ৪ শিকারি আটক

সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলেদের উদ্ধার এবং হরিণের মাংসসহ চার শিকারিকে আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত রোববার (৭ ডিসেম্বর) রাত ৮টায় কোস্ট গার্ডের কয়রা স্টেশন সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের ডাকাত দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০ 
বিএনপি-জেএসডি নেতাকর্মীদের হামলা-পাল্টা হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৩
সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজ্ঞাপন

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টায় কয়রা নদীর ময়দাপেশা খাল ও আশপাশের এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ৭২ কেজি হরিণের মাংস, দুইটি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করা হয়। জব্দ করা মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মোহাম্মদ মিলন/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জেলেঅবৈধ অস্ত্র উদ্ধারগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

বেগমগঞ্জে অস্ত্র বেচাকেনার সময় পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

বেগমগঞ্জে অস্ত্র বেচাকেনার সময় পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

শ্রমিকদল নেতা মাসুম হত্যায় অংশ নেয় সন্ত্রাসীদের তিনটি গ্রুপ, আটক ২

শ্রমিকদল নেতা মাসুম হত্যায় অংশ নেয় সন্ত্রাসীদের তিনটি গ্রুপ, আটক ২

ধাওয়া দিয়ে অস্ত্রসহ শুটারকে ধরে পুরস্কার পেলেন সেই টিআই মাহমুদ

ধাওয়া দিয়ে অস্ত্রসহ শুটারকে ধরে পুরস্কার পেলেন সেই টিআই মাহমুদ