• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

মোহাম্মদপুরে খুন হওয়া মা-মেয়েকে নিজ এলাকায় দাফন 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
৯ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯
অ+
অ-
মোহাম্মদপুরে খুন হওয়া মা-মেয়েকে নিজ এলাকায় দাফন 

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় নৃশংসভাবে খুন হওয়া লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ জোহর নাটোর শহরের গাড়ীখানা কবরস্থানে তাদের দাফন করা হয়। 

বিজ্ঞাপন

এর আগে শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে মা ও মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আহতদের স্বজনসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তাদের মরদেহ নাটোর শহরের বড়গাছা এলাকার পৈতৃক বাড়িতে এসে পৌঁছায়। মা-মেয়ের নিথর দেহ একনজর দেখতে ভোর থেকেই আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় জমান। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন
হত্যার পর গোসল করে স্কুলড্রেস পরে বেরিয়ে যায় গৃহকর্মী আয়েশা
মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

বিজ্ঞাপন

নিহত লায়লা আফরোজ গৃহিণী এবং তার মেয়ে নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম ঢাকার উত্তরায় সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। নাটোরে তার গ্রামের বাড়ি হলেও ২০১২ সাল থেকে তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন।

গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে সেই ফ্ল্যাট থেকে মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ চার দিন আগে কাজে নেওয়া নিহতদের গৃহকর্মী আয়েশাকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে। 

আশিকুর রহমান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

তারাবির নামাজে ছিল স্বজনরা, ফাঁকা ঘরে বৃদ্ধাকে হত্যা করে লুটপাট

তারাবির নামাজে ছিল স্বজনরা, ফাঁকা ঘরে বৃদ্ধাকে হত্যা করে লুটপাট

ভাতিজাকে থাপ্পড়ের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ভাতিজাকে থাপ্পড়ের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন