• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

‘আল্লাহ আমার ছাওয়ালকে তুমি কাইড়া নিও না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী 
১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯
অ+
অ-
‘আল্লাহ আমার ছাওয়ালকে তুমি কাইড়া নিও না’

গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত ফিরে পেতে এক নির্ঘুম রাত কেটেছে উদ্ধারকর্মীদের। সঙ্গে স্বজনদেরও। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে পরদিন সকাল। উদ্ধার করা যায়নি শিশুটিকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকলে ঘটনাস্থলে অদূের সন্তানকে ফিরে পেতে মা রুনা খাতুন আহাজারি করছেন। এ সময় তিনি ‘আল্লাহ তুমি কাইড়া (কেড়ে) নিও না আল্লাহ’ বিলাপ করতে থাকেন। 

আহাজারি করতে করতে মা রুনা খাতুন বলেন, আল্লাহ আমার ছাওয়ালকে (ছেলে) কত কষ্ট করে মানুষ করেছি। আল্লাহ তুমি কাইড়া (কেড়ে) নিও না। আল্লাহ আমি কষ্ট করে মানুষ (বড়) করব। তুমি কাইড়া (কেড়ে) নিও না আল্লাহ। আল্লাহ তুমি আমার ছাওয়ালকে (ছেলে) আমার বুকে ফিরে দাও আল্লাহ। 

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  শিশু স্বাধীন কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকাল হতে না হতে উদ্ধার অভিযানস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটি তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। তবে থেমে নেয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। 

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। গর্ত করার পরে এখন সুড়ঙ্গ করা হচ্ছে। এরপর সুড়ঙ্গ দিয়ে মইয়ের সাহায্যে সেখানে পৌঁছানোর চেষ্টা করা হবে। 

বিজ্ঞাপন

শাহিনুল আশিক/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাগাড়

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাগাড়

৪০ বছর ধরে গরু দিয়ে হালচাষ

যন্ত্রের ভিড়েও লাঙল-জোয়ালে আস্থা৪০ বছর ধরে গরু দিয়ে হালচাষ

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ১৪ শিশু

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ১৪ শিশু