• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

পঞ্চগড়ে তাবলিগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড়
১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১
অ+
অ-
পঞ্চগড়ে তাবলিগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তাবলিগ জামাতে অবস্থানকালে আব্দুল মান্নান (৫৩) নামে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের পুরাতন জামে মসজিদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

জানা যায়, আব্দুল মান্নান পাকিস্তানের নওসেরা জেলার আদিল খানার বাসিন্দা। তাবলিগ জামাতের কার্যক্রমে অংশ নিতে তিনি গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা পুরাতন জামে মসজিদে অবস্থান করছিলেন।

তাবলিগ জামাতের সাথী ও স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার রাতে খাবার শেষে তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে সঙ্গীরা তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ শালবাহান রোড মাদরাসায় রাখা হয়। পরে প্রশাসনের নির্দেশে মরদেহ পঞ্চগড়ে পাঠানো হয়।

আরও পড়ুন
‘দুর্ঘটনার খবর পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দেওয়া হবে’
রামদা হাতে তাণ্ডব চালানো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা
‘বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা হত্যা দেশের জন্য চরম লজ্জার’

বিজ্ঞাপন

তেঁতুলিয়ার তাবলিগের সাথী আব্দুল লতিফ বলেন, রাতে শ্বাসকষ্ট অনুভবের পর তিনি মারা গেছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নুর হাসান/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুতাবলিগ জামাত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা