• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বগুড়া

হাতকড়া খুলে পালাল মাদক মামলার আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবগুড়া
১১ ডিসেম্বর ২০২৫, ২২:৩৪
অ+
অ-
হাতকড়া খুলে পালাল মাদক মামলার আসামি

বগুড়ায় আদালত চত্বর থেকে মাদক মামলার এক আসামি হাতকড়া খুলে পালানোর ঘটনা ঘটেছে। এনিয়ে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে কৌশলে পালিয়ে যায় শাহিদ ওরফে মিরপুর (২০)। সে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির জিডি নং-১৭৬-এর ভিত্তিতে চকসূত্রাপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলছিল। রাত ৮টার দিকে স্থানীয়দের সন্দেহ হলে থানার সামনে আকবরিয়া হোটেলসংলগ্ন এলাকায় ঘোরাফেরা করা শাহিদকে আটক করে তারা পুলিশের কাছে সোপর্দ করে।

পরদিন বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় শাহিদ হঠাৎ হাতকড়া খুলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে না পারায় মুহূর্তের মধ্যেই সে আদালত চত্বর থেকে উধাও হয়ে যায়। এ সময় আদালত এলাকায় হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন লাক্স সুন্দরী সোহানিয়া
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে : গোলাম পরওয়ার

বিজ্ঞাপন

এ বিষয়ে আদালতে দায়িত্বপ্রাপ্ত ইনস্পেক্টর শহীদুল ইসলাম বলেন, আসামি পালিয়ে গেছে এটা নিশ্চিত। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুতই তাকে আটক করা হবে।

তবে ঘটনার পর আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং পুলিশের গাফিলতি নিয়ে শহরজুড়ে তীব্র আলোচনা চলছে।

উল্লেখ্য, তিন মাস আগেও একই ধরনের পলায়নের ঘটনা ঘটেছিল। তবে তখন ২৪ ঘণ্টার মধ্যেই পালানো আসামিকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বিজ্ঞাপন

এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতমামলামাদকপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল