• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮
অ+
অ-
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল

টাঙ্গাইল-৫ (সদর) আসনে সুলতান সালাউদ্দিন টুকুর বিএনপি ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল করেছে দলটির মনোনয়নপ্রত্যাশী টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

মিছিল চলাকালে ফরহাদ ইকবালের সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, সদর আসনের ভোটারদের প্রত্যাশা উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই ‘সদরের যোগ্য ও ত্যাগী নেতা’ হিসেবে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুন
‘শুধু বিএনপি-জামায়াত-এনসিপিকে নিয়ে নির্বাচন হলে আমরা ভোটে যাব না’
টাঙ্গাইলের ৪ আসনে এনসিপির মনোনয়ন পেলেন যারা
টাঙ্গাইলে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

বিজ্ঞাপন

নেতাকর্মীরা আরও জানান, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতার কারণে ফরহাদ ইকবালই এ আসনের উপযুক্ত প্রার্থী। মনোনয়ন পুনর্বিবেচনার জন্য তারা বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানান।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরিফুল ইসলাম/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে