• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পাবনা

পাবনায় মদপানে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপাবনা
১২ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১
অ+
অ-
পাবনায় মদপানে ২ জনের মৃত্যু

পাবনায় বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাদের মৃত্যু গ্যাস্ট্রিকের কারণে দাবি করে এর বেশি কিছু বলছেন না পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

মৃতরা হলেন—পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার (৩৫) ও রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন (৩২)

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদপান উল্লেখ আছে। কোথা থেকে কিভাবে খেলো আর কিভাবে মারা গেল—এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, তাদের একজনকে রাত ১২ এবং অপরজনকে রাত ৩টার দিকে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে তার স্বজনরা নিয়ে চলে যান। আরেকজন রাজশাহী নেওয়ার পথে মারা যান।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের বার ‘চাকী বাড়ি’ থেকে ‘পিড’ নামের এক ধরনের বিষাক্ত মদপানে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

রাকিব হাসনাত/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর ভবনের ছাদে মিলল শিশুর মরদেহ

নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর ভবনের ছাদে মিলল শিশুর মরদেহ

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ