• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৪
অ+
অ-
ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা টার্গেট কিলিং শুরু করেছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের তৎপরতা দেখাচ্ছে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকার অধিকার নেই। আমরা তার পদত্যাগ দাবি করছি।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আজ আমি অত্যন্ত ব্যথিত। হাদি আমাদের সহযোদ্ধা। আমরা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছি। এখন তিনি সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত শুরু হয়েছে। তারা ফ্যাসিবাদ বিরোধী নেতাদের টার্গেট করে হত্যার মিশনে নেমেছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ।

আরও পড়ুন
হাদিকে যারা গুলি করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে : সাদিক কায়েম‎
ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ
নির্বাচনী সহায়তায় হান্নান মাসউদকে ধান বিক্রির টাকা দিলেন কৃষক

বিজ্ঞাপন

সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আর আজই ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হলো। ওসমান হাদি একজন প্রার্থী। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই সরকার এখনো সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি। তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। ভারতের চক্রান্তে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের রাজনৈতিক নেতাদের টার্গেট করেছে। তারা নির্বাচন বানচাল করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।

এ সময় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আব্দুল্লাহ আল মামুন/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণ অধিকার পরিষদরাজনীতিবিদসংসদ নির্বাচনশরিফ ওসমান হাদিরাশেদ খাঁন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী