• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মাখন, সম্পাদক লিটন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
১৩ ডিসেম্বর ২০২৫, ২০:১৫
অ+
অ-
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মাখন, সম্পাদক লিটন

ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আসিফ ইকবাল মাখন (বাংলাভিশন) ও সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম লিটন (মানবজমিন) নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সকাল ১০টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ব্যালট বক্স উন্মোচন করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস মিলন। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বদিউজ্জামাল বদি ও অ্যাডভোকেট আব্দুল আলিম।

নির্বাচনে সহ-সভাপতি পদে রবিউল ইসলাম রবি (এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাদ্দাম হোসেন (চ্যানেল টোয়েন্টিফোর), দপ্তর সম্পাদক পদে রাজিব হাসান (একাত্তর টিভি), তথ্য ও প্রচার সম্পাদক পদে কামরুজ্জামান লিটন, ক্রীড়া সম্পাদক পদে খায়রুল ইসলাম নিরব (আমাদের সময়), তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে মো. সোহাগ আলী (সময় টিভি) নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া নির্বাহী সদস্য পদে নিজাম জোয়ার্দার বাবলু (এটিএন বাংলা), সাইফুল মাবুদ (কালের কণ্ঠ), আজাদ রহমান (প্রথম আলো), এম রায়হান (একুশে টিভি), আব্দুল হাই (ভোরের ডাক), রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টিভি) ও মিরাজ জামান রাজ (দুরন্ত প্রকাশ) নির্বাচিত হয়েছেন।

আব্দুল্লাহ আল মামুন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রেসক্লাবসাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির