• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা
বিএনপির প্রার্থীর বক্তব্য ভাইরাল

‘১৭ বছর আ.লীগের এমপিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
১৫ ডিসেম্বর ২০২৫, ২১:০৯
অ+
অ-
‘১৭ বছর আ.লীগের এমপিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে’

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা সমালোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

১৬ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, ‘১৭ বছর আওয়ামী লীগের এমপিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে। আমাকে রাজী ফখরুলের সাথে তাল মিলিয়ে চলতে হয়েছে। তারপর আবুল কালাম আজাদ এমপি হইছে। শুধুমাত্র আপনাদেরকে রক্ষা করার জন্য। আপনাদের বাঁচানোর জন্য তাদের সঙ্গে মিলেমিশে থাকতে বাধ্য হয়েছিলাম। নাহলে আপনাদের বিরুদ্ধে বহু মামলা হতো, অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হতেন।’

রোববার (১৪ ডিসেম্বর) থেকে বক্তব্যটি ভাইরাল হতে থাকে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফায়েড ফেসবুক পেজে বক্তব্যটি পোস্ট করেন। যাতে নেতিবাচক মন্তব্য (কমেন্ট) করতে দেখা গেছে ফেসবুক ব্যবহারকারীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ ডিসেম্বর (বুধবার) বিকেলে দেবিদ্বার উপজেলার গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। সেখানে ওই বক্তব্য দেন তিনি। দীর্ঘ বক্তব্যের এক সময় বলে ওঠেন আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলার কথা। যার একটি অংশ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

বক্তব্যের বিষয়ে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আমাদের পরিবারেরই সন্তান। গত ১৭ বছর নেতাকর্মীরা যে জ্বালা যন্ত্রণায় ছিল, মামলা-মোকদ্দমায় আমাকেসহ। দেবিদ্বার আসনে এমপি ছিল রাজী ফখরুল। সে যেহেতু সম্পর্কে আমাদের ভাই-ব্রাদার হয় আমি তাকে বুঝিয়ে বলেছিলাম আমাদের লোকদের বিরক্ত কইরো না, এতটুকুই। 

ভাইরাল বক্তব্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তাতে আমার কিছু যায় আসে না।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী ঢাকা পোস্টকে বলেন, দেশে একটি নির্বাচনের পরিবেশ চলছে। কথাবার্তা বলার সময় সবারই সতর্কতা অবলম্বন করা উচিত।

বিজ্ঞাপন

বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ঢাকা পোস্টকে বলেন, বক্তব্যটি নিশ্চয়ই দলের নীতি-নির্ধারকদের নজরে এসেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে হলে দলের হাইকমান্ড নিশ্চয়ই ব্যবস্থা নিবে। আমাদের লেভেল থেকে ব্যবস্থা নেওয়ার কিছু নেই।

আরিফ আজগর/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিভিডিও ভাইরালসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি