• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

কক্সবাজারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে ‘বিয়ে-বাড়ির’ আলপনা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
১৫ ডিসেম্বর ২০২৫, ২১:৫৯
অ+
অ-
কক্সবাজারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে ‘বিয়ে-বাড়ির’ আলপনা!

আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের দেয়ালগুলোতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রাফিতি মুছে ফুটিয়ে তোলা হয়েছে শৈল্পিক আলপনা। পরে বিতর্ক তৈরি হলে মুছে ফেলার পদক্ষেপ নেয় জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

নতুন আলপনাগুলো দেখতে অনেকটা 'বিয়েবাড়ি'তে ব্যবহৃত আলপনা সাদৃশ্য হওয়ায় জনসাধারণের নজরে আসার পর সামাজিক মাধ্যমসহ জেলার সাংস্কৃতিক-সামাজিক অঙ্গনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার কিছু আগে স্থানীয় গণমাধ্যম ও সাংস্কৃতিককর্মী আব্দুর রশিদ মানিক বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে ১ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে তিনি বলেন, কক্সবাজার শহীদ মিনারে বিজয় দিবসের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে, কিন্তু রংতুলিতে যে গ্রাফিতি আঁকা হয়েছে সেখানে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি নেই। এটি আসলে দুঃখজনক, আমরা এর আগে দেখেছি এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি-বাণী রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া বলেন,এখানে এমন না যে বিয়ে হচ্ছে বা নববর্ষ পালন করা হচ্ছে, যে এভাবে আলপনা আঁকতে হবে।মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এখানে অবশ্যই প্রাসঙ্গিক কিছু থাকার দরকার ছিল।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্র মাইনুদ্দিন হাবিব বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস দেশের প্রতিটি প্রজন্মের কাছে গৌরবের। যারা এই সাজ-সজ্জায় জড়িত তাদের উচিত ছিল এখানে সেই ইতিহাসকে প্রাধান্য দেওয়া কিন্তু তা হয়নি উল্টো পরিবেশটাকে একরকম দৃষ্টিকটু করে ফেলা হয়েছে।

বিতর্কের পর সন্ধ্যা ৭টার দিকে সরেজমিন পরিদর্শনে এসে কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান আলাপনাগুলো সরাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি গণমাধ্যমকে জানান, আলপনাগুলো মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রাত ৮ টা ২৫ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় দেখা যায়, প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারের দেয়ালগুলো লাল-সাদা কাপড়ে ঢেকে রঙ দিয়ে আলপনা মুছে ফেলার কর্মতৎপরতা চলছে।

ইফতিয়াজ নুর নিশান/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

নাটোরে তুচ্ছ ঘটনার জেরে প্রাণ গেল বাবার, ছেলেসহ আহত ২

নাটোরে তুচ্ছ ঘটনার জেরে প্রাণ গেল বাবার, ছেলেসহ আহত ২

স্ট্রবেরি চাষে দ্বিগুণ লাভ, মালচিং পদ্ধতিতে হাবিবের চমক

স্ট্রবেরি চাষে দ্বিগুণ লাভ, মালচিং পদ্ধতিতে হাবিবের চমক

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি

জীবনভর বুনেছেন শাড়ি, ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি