• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড়
১৫ ডিসেম্বর ২০২৫, ২২:০৫
অ+
অ-
পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফোনে সারজিস আলম বলেন, দলের পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। আজ দলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম কিনেছেন। আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, আমাদের ওসমান হাদী ভাই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না, তারা সুষ্ঠু নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, সেখানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সর্বোচ্চ কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সব পক্ষ দায়িত্বশীল হলে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগোতে পারব।

বিজ্ঞাপন

মো. নুর হাসান/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টিসারজিস আলম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে : নাহিদ ইসলাম

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে : নাহিদ ইসলাম

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস