• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মানিকগঞ্জ

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমানিকগঞ্জ
১৫ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৭
অ+
অ-
মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

মানিকগঞ্জ জেলা শহরে মাত্র দশ মিনিটের ব্যবধানে পৃথক দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রথমে শহরের জেলা পরিষদ এলাকায় এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এতে এলাকায় আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুই স্থানে তল্লাশি চালিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন
মনোনয়ন ফরম তুলে ফেরার পথে ইউপি চেয়ারম্যান আটক
‘১৭ বছর আ.লীগের এমপিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে’
পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

বিজ্ঞাপন

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটিকে ককটেল বিস্ফোরণ বলেই ধারণা করা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে সন্ধ্যার ব্যস্ত সময়ে এমন ঘটনায় শহরবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শহরবাসী।

সোহেল হোসেন/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিস্ফোরণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২