• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শরীয়তপুর

শরীয়তপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশরীয়তপুর
১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪
অ+
অ-
শরীয়তপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

শরীয়তপুর সদর উপজেলার আংগারীয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিজয় দিবসের আগের রাতে কে বা কারা আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি আ. মান্নান খানের পরিবার।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সম্মুখযুদ্ধে লড়াই করেন। ২০১০ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান। মৃত্যুর পর পরিবারের বসতঘরের পাশে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের দুই ছেলে দুই মেয়ে। তিনি মারা যাওয়ার পর স্ত্রী মাহফুজা বেগম এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নিয়ামতপুর গ্রামে বসবাস করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা আ. মান্নানের কবরের ওপর কাঠ জ্বালিয়ে আগুন দেয়। মঙ্গলবার পরিবারের সদস্যরা কবরের পাশে গিয়ে ছাই ও পোড়া কাঠের চিহ্ন দেখতে পান। তখনই বিষয়টি স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়।

মুক্তিযোদ্ধা মান্নানের স্ত্রী মাহফুজা বেগম বলেন, আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। তার কবরের সঙ্গে এমন অবমাননা কেউ কীভাবে করতে পারে? বিজয়ের মাসে এমন ঘটনায় আমরা পুরো পরিবার ভেঙে পড়েছি। এর বিচার চাই। 

বিজ্ঞাপন

শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল জলিল সিকদার বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার কবর অবমাননার খবর আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।

সদর পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, কবরে আগুন দেওয়া মানে একটা মানুষের ওপর আগুন দেওয়া। আমরা বিষয়টি দেখব।

এ বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

নয়ন দাস/এমএএস

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে ঝুট গোডাউনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা