• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাগুরা
২৪ ডিসেম্বর ২০২৫, ২১:১৪
অ+
অ-
পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা রোহান রশিদ দুরুদকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (২৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা মাগুরা শহরের তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাড়ি থেকে দুরুদকে আটক করে। 

বিজ্ঞাপন

এ সময় তার কাছ থেকে নাইন এমএম বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। রোহান রশিদ দুরুদ মাগুরা পৌর এলাকার তাঁতিপাড়া এলাকার হারুনার রশিদের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেভিল হান্টসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান চলছে। তারই অংশ হিসেবে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ রোহান রশিদ দুরুদ নামে একজনকে আটকের পর অবৈধ অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

তাছিন জামান/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

চৈত্রের প্রথমদিনে বৃষ্টিতে ভিজল রাজশাহী

চৈত্রের প্রথমদিনে বৃষ্টিতে ভিজল রাজশাহী

তেল নিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের

তেল নিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার