• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শেরপুর

মনোনয়ন জমা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন এবি পার্টির প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশেরপুর
২৯ ডিসেম্বর ২০২৫, ২১:৪৯
অ+
অ-
মনোনয়ন জমা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন এবি পার্টির প্রার্থী

শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় মনোনয়নপত্র দাখিল করতে না পেরে অঝোরে কেঁদেছেন এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে বিকেল ৫টার পর সময়সীমা পেরিয়ে যাওয়ায় তার মনোনয়ন গ্রহণ করা হয়নি। নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা ফিরিয়ে দেয়।

বিজ্ঞাপন

এ সময় মনোনয়নপত্র গ্রহণের জন্য তিনি অনুরোধ জানালেও বিধিমালার কারণে তা গ্রহণ করা সম্ভব হয়নি। একপর্যায়ে আবেগ সামলাতে না পেরে উপস্থিত সবার সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আব্দুল্লাহ বাদশা জানান, শেরপুর থেকে নালিতাবাড়ীতে আসার পথে গাড়ির সমস্যার কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পারেননি। দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার পর এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান। এ সময় উপস্থিত তার সমর্থকেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন হান্নান মাসউদ
শহীদ হাদি হত্যাকাণ্ড, বিচার দাবিতে নওগাঁয় মোদির কুশপুতুল দাহ
পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ভিপি নুর

বিজ্ঞাপন

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই। নিয়মের বাইরে যাওয়ার কোনো অবকাশ না থাকায় মনোনয়ন গ্রহণ করা সম্ভব হয়নি।

নাইমুর রহমান তালুকদার/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এবি পার্টিরাজনীতিবিদসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎজুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী