• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে : ডা. তাহের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
২৯ ডিসেম্বর ২০২৫, ২২:৪৮
অ+
অ-
এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে : ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এ নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। এক, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত, অর্থাৎ আওয়ামী লীগ নেই। দুই, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন, ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দল যারা জাতীয়তাবাদী ধারার একটি অংশ, যাকে রাইটিস্ট বলা হয় এবং ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সবাই ঐক্যবদ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, অতীতে এমন ঘটনা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি, একদিকে কতিপয় মানুষ ও দুয়েকটি দল, আরেকদিকে সারা বাংলাদেশ। এবার একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আবদুল্লাহ মো. তাহের বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজই বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন
মনোনয়ন জমা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন এবি পার্টির প্রার্থী
দেরিতে পৌঁছানোয় পিরোজপুরে মনোনয়ন জমা দিতে পারলেন না দুই প্রার্থী
ঝালকাঠি-১ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ডা. মাহমুদা মিতু

এর আগে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী এবং পৌর জামায়াত সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরিফ আজগর/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদ অধিবেশন ওয়াকআউট করা জামায়াতের ফেসবুকে প্রচার হলো রাষ্ট্রপতির ভাষণ!

সংসদ অধিবেশন ওয়াকআউট করা জামায়াতের ফেসবুকে প্রচার হলো রাষ্ট্রপতির ভাষণ!

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

বড় ভাইয়ের পাশে সেই জামায়াত নেতার দাফন সম্পন্ন

বড় ভাইয়ের পাশে সেই জামায়াত নেতার দাফন সম্পন্ন

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা