• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরগুনা

ব্যাগভর্তি পাখি শিকার করলেন বরগুনার দুই কারারক্ষী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরগুনা
৩০ ডিসেম্বর ২০২৫, ০০:২০
অ+
অ-
ব্যাগভর্তি পাখি শিকার করলেন বরগুনার দুই কারারক্ষী

এয়ারগান দিয়ে প্রকাশ্যে পাখি শিকার করেছেন বরগুনা কারাগারে কর্মরত দুই কারারক্ষী। এসময় স্থানীয় সাংবাদিকদের বাধার মুখে শিকার করা পাখিভর্তি একটি ব্যাগ ও এয়ারগানসহ মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের সড়কে এ ঘটনা ঘটে। 

পাখি শিকারে জড়িতরা হলেন- বরগুনা কারাগারের কারারক্ষী মো. হাফিজুর রহমান এবং সহকারী প্রধান কারারক্ষী মো. রফিকুল ইসলাম। 

জানা গেছে, এর আগেও মো. রফিকুল ইসলাম পাখি শিকারের সময় সাংবাদিকদের বাধার মুখে পড়েছিলেন। সে সময় তিনি ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন
দ্বিতীয় জীবনে আমার লক্ষ্য আখেরাত ও এলাকার উন্নয়ন
প্রশাসনকে নিরপেক্ষতার চূড়ান্ত দৃষ্টান্ত দেখাতে হবে
আবারও রাতে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনায় কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম মিরাজ ও চিত্র সাংবাদিক রুবেল হোসেন পেশাগত কাজে বের হলে আব্দুল কাদের সড়কে ওই দুই কারারক্ষীকে এয়ারগান দিয়ে পাখি শিকার করতে দেখেন। তারা প্রতিবাদ জানালে অভিযুক্তরা সঙ্গে থাকা ব্যাগভর্তি শিকার করা পাখি ও এয়ারগান নিয়ে মোটরসাইকেলে দ্রুত চলে যান। 

সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম মিরাজ বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, মো. হাফিজুর রহমানের হাতে একটি ডাহুক পাখি এবং মো. রফিকুল ইসলামের হাতে একটি এয়ারগান। সাংবাদিক পরিচয় দিয়ে পাখি শিকার বন্ধ করতে বললে তারা পালিয়ে যায়। মোটরসাইকেলে বাঁধা ব্যাগে অন্তত ২৫টি শিকার করা পাখি ছিল।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে কারারক্ষী মো. হাফিজুর রহমান বলেন, আমি ছুটিতে ছিলাম। সকালে মো. রফিকুল ইসলাম আমাকে সঙ্গে নিয়ে বের হন। আমি আমার মোটরসাইকেল নিয়ে বের হলে তিনি পাখি শিকার করেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং এয়ারগান জব্দ করা হয়। আমার কাছ থেকেও লিখিত ব্যাখ্যা নেওয়া হয়েছে।

অন্য অভিযুক্ত সহকারী প্রধান কারারক্ষী মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বরগুনার পরিবেশকর্মী মুশফিক আরিফ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এয়ারগান দিয়ে পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এ বিষয়ে বন বিভাগের বরগুনা রেঞ্জ কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল আলীম/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী

ঘাস মারা বিষে পেঁয়াজক্ষেত নষ্ট, চাষির পাশে এসি ল্যান্ড

ঘাস মারা বিষে পেঁয়াজক্ষেত নষ্ট, চাষির পাশে এসি ল্যান্ড

মৌলভীবাজারে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা

মৌলভীবাজারে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা