• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস বন্ধে শিক্ষার্থীদের প্রচারণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০
অ+
অ-
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস বন্ধে শিক্ষার্থীদের প্রচারণা

ইংরেজি নতুন বছরের আগমন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা বর্ষবরণের সময় আতশবাজি ও ফানুস ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সচেতনামূলক প্রচারণা চালিয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একদল শিক্ষার্থীর মাধ্যমে শুরু করা হয় এই প্রচারণা। এরপর জেলা শহরের বড়পুল, এসএস বাজার স্টেশন, মুজিব সড়ক, চৌরাস্তা মোড় এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক পোস্টার লাগান। রিকশা ও সিএনজিতে পোস্টার লাগিয়ে তারা নাগরিকদেরও সতর্ক করেন।

এছাড়া জেলা শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তারা লিফলেট বিতরণ করেন। এসময় অন্যদেরও সতর্ক করার জন্য তারা অনুরোধ করেন।

শিক্ষার্থীরা বলেন, প্রতি বছরেই আতশবাজি ও ফানুসের শব্দদূষণ প্রতিদিনের শান্ত পরিবেশ নষ্ট করে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অনেক পাখিও মারা যায় এর ফলে। এমনকি ফানুস থেকে আগুনও লেগে যায়।

বিজ্ঞাপন

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কলেজ শাখার সভাপতি আনজারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে সকলকে সতর্ক থাকতে হবে। আতশবাজি বা ফানুস থেকে গাছপালা, নিশাচর প্রাণী এবং বাড়িঘর পুড়ে যেতে পারে। তাই প্রত্যেকে যেন প্রকৃতির প্রতি যত্নশীল হয় এবং নিরাপদ উদযাপনে অংশ নেয় সেজন্যই আমরা প্রচারণা চালাচ্ছি। 

নাজমুল হাসান/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন নরসিংদীর আকর্ষণীয় দুই স্পটে

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন নরসিংদীর আকর্ষণীয় দুই স্পটে