• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া কার্তুজসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭
অ+
অ-
নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া কার্তুজসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া কার্তুজসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদকাশিপুর এলাকায় নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, অবৈধ অস্ত্র মজুতের তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদকাশিপুর থেকে বেতুয়া বাজার সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সংলগ্ন ঝোপ থেকে একটি বস্তার ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগান, একটি দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও চার রাউন্ড শর্টগান কার্তুজ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা মূলে এসব আলামত জব্দ করা হয়।

ডিবি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, অবৈধ অস্ত্রের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত এলজি, পাইপগান ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, উদ্ধারকৃত কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া কার্তুজের অংশ হতে পারে। অস্ত্র ও কার্তুজের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তের জন্য তদন্ত চলছে।

হাসিব আল আমিন/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর