বিজ্ঞাপন

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অ+
অ-
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথের দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা দেখা দেওয়ায় দৃষ্টিসীমা কমে গেছে। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি বলে তিনি জানান।

বিজ্ঞাপন

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ৪টি ফেরি চলাচল করছে।

নয়ন দাস/বিআরইউ