• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শরীয়তপুর

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশরীয়তপুর
৩ জানুয়ারি ২০২৬, ০২:৫১
অ+
অ-
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

নৌপথের দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা দেখা দেওয়ায় দৃষ্টিসীমা কমে গেছে। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শরীয়তপুর–চাঁদপুর নৌপথটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। প্রতিদিন যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন এই পথে চলাচল করে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে মোট ৪টি ফেরি চলাচল করছে।

নয়ন দাস/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শীতফেরি পারাপারআবহাওয়ার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৩ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬ ফেরি ও ২০ লঞ্চ

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬ ফেরি ও ২০ লঞ্চ

সেতু্বিহীন রাঙামাটি-রাঙ্গুনিয়া লিচুবাগান ফেরিঘাটে ভোগান্তি চরমে

সেতু্বিহীন রাঙামাটি-রাঙ্গুনিয়া লিচুবাগান ফেরিঘাটে ভোগান্তি চরমে

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু