• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নীলফামারী

জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় শ্বশুরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনীলফামারী
৩ জানুয়ারি ২০২৬, ০৬:১২
অ+
অ-
জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় শ্বশুরের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় এন্তাজুল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এন্তাজুল হক ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাহাগিলী ইউনিয়নের পাগলাটারি গ্রামের তাহেরের সঙ্গে এন্তাজুল হকের মেয়ের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত বৃহস্পতিবার বিকেলে তাহেরের স্ত্রী তার বাবার বাড়িতে চলে আসেন।

আরও পড়ুন

মঞ্জুর টকশো থেকে আয় ৫ লাখ ৮০ হাজার, আছে ১৫ ভরি স্বর্ণ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি ‘মঞ্চ-২৪’র

বিজ্ঞাপন

পরে শুক্রবার দুপুরে তাহের তার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে আসেন। এ সময় এন্তাজুল হক ও তার ছেলে মেয়েকে নিয়ে যেতে বাধা দেন। একপর্যায়ে তাহের জোরপূর্বক স্ত্রীকে প্রাইভেট কারে তুলে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এন্তাজুল হক গাড়ির দরজা ধরে রাখলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে এন্তাজুল হক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুদুর্ঘটনাপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু