• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পঞ্চগড়

সারজিস-নওশাদের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড়
৩ জানুয়ারি ২০২৬, ১৬:২০
অ+
অ-
সারজিস-নওশাদের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম এবং একই আসনের বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইপর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা পরস্পর কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেন।

সারজিস আলম বলেন, বিএনপির প্রার্থী নওশাদ জমির ভাইসহ আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই কার্যক্রম সম্পন্ন করছি। নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রতি ও দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা সবসময় অটুট থাকবে।

তিনি আরও বলেন, দিনশেষে আমাদের দল আলাদা হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড় ও দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করে যাব। সম্ভবত এই প্রথম বিএনপির প্রার্থী ও সমমনা ১১ দলের একজন প্রার্থী একসঙ্গে প্রেস ব্রিফিং করছি। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পঞ্চগড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

বিজ্ঞাপন

এ সময় ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল গভীর শোকের মধ্যে রয়েছে। শোকের মাঝেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পঞ্চগড়-১ আসনে আমারসহ সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সারজিস আলম যা বলেছেন, তাতে আমি সম্পূর্ণ একমত। দল ও আদর্শ ভিন্ন হতে পারে, তবে বাংলাদেশের জন্য এবং পঞ্চগড়ের মানুষের কল্যাণে আমরা সবাই সমানভাবে কাজ করে যাব। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

জানা গেছে, পঞ্চগড় জেলার দুটি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইপর্বে পঞ্চগড়-১ আসনে একজন এবং পঞ্চগড়-২ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।

বিজ্ঞাপন

এর মধ্যে পঞ্চগড়-১ আসনে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-১ আসনে জাগপা প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া, পঞ্চগড়-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রাহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, জাগপা প্রার্থী রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান এবং কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

মো. নুর হাসান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিজাতীয় নাগরিক পার্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল