• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯
অ+
অ-
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিস দুইজনের মরদেহ উদ্ধার করেছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। আজ ভোরে হেল্পার মুবারক হোসেনের মরদেহ এবং সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।

আরও পড়ুন
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে রয়েল বেঙ্গল টাইগার
ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম
বাবা-ছেলের মনোনয়ন বৈধ, যৌথবাহিনীর অভিযান দাবি হান্নান মাসউদের

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। ভোরের দিকে ট্রাকের হেল্পার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয় এবং আজ সকালে চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আব্দুল্লাহ আল মামুন/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা