• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বাগেরহাট

সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবাগেরহাট
৫ জানুয়ারি ২০২৬, ০৮:১১
অ+
অ-
সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটক উদ্ধার

সুন্দরবনের খালে ভ্রমণের সময় অপহৃত দুই পর্যটক ও এক রিসোর্ট পরিচালককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (০৪ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই তিনজনকে উদ্ধার করে বলে জানিয়েছেন খুলনার দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, যৌথ অভিযানে দাকোপের বানিয়াশান্তা ইউনিয়নে অবস্থিত রিসোর্টসংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ বিষয়ে আগামীকাল প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) নারী-পুরুষসহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। এদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোল কানন’-এ বুকিং নিয়ে রাত যাপনের জন্য ওঠেন। পরে বিকেলে ‘গোল কানন’ রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক নৌকায় চড়ে বনের ছোট খালে ঘুরতে বের হন। রিসোর্টসংলগ্ন ওই খাল থেকে নারীসহ পাঁচজনকে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় দস্যুরা। তবে রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে তারা। অপহরণের পর দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল বলে জানা গেছে। অপহরণের পরপরই উদ্ধার অভিযান শুরু করে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।

আরও পড়ুন
১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট
অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, এক লাখ টাকা জরিমানা
নাটোরে অনির্দিষ্টকালের জন্য এলপিজি গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা

বিজ্ঞাপন

অপহরণের শিকার সোহেল ও জনি নামের দুই পর্যটক ঢাকার বাসিন্দা। এ কারণে তাদের বিস্তারিত পরিচয় এবং ওই নারীদের পরিচয়ও স্পষ্ট করা যায়নি। তবে অপহরণের বিষয়টি নিয়ে প্রথম থেকেই রিসোর্ট মালিক ও রিসোর্ট মালিকদের সংগঠন এক ধরনের লুকোচুরি করে আসছিল। বন বিভাগের দাবি, ওই পর্যটকরা অনুমতি ছাড়াই সুন্দরবনে প্রবেশ করেছিলেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, ওই পর্যটকরা কোনো অনুমতি না নিয়েই বনে প্রবেশ করেছিলেন। ওই রিসোর্ট মালিক কেন এমনটি করলেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

শেখ আবু তালেব/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সুন্দরবনঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

পাবনায় চায়ের দোকানে গুলি, আহত ২

পাবনায় চায়ের দোকানে গুলি, আহত ২

ঈদে ঢাকা ছাড়বে মানুষ, বাড়বে টহল-অতিরিক্ত পুলিশ ফোর্স

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারঈদে ঢাকা ছাড়বে মানুষ, বাড়বে টহল-অতিরিক্ত পুলিশ ফোর্স