• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসোনারগাঁ (নারায়ণগঞ্জ)
৬ জানুয়ারি ২০২৬, ২০:৩৬
অ+
অ-
সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা ও এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও সোনারগাঁও থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকির এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। একই রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় নিজ বাড়ি থেকে খালেদা আক্তার রোজিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তার জাকির হোসেন পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। অপরদিকে খালেদা আক্তার রোজি কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মৃত রেহান উদ্দিনের মেয়ে।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, খালেদা আক্তার রোজি ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাই, বালু ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলারও আসামি তিনি।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় দুই যুবলীগ নেতা-নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

মীমরাজ হোসেন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুবলীগগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২