• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
৯ জানুয়ারি ২০২৬, ১০:০২
অ+
অ-
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘন কুয়াশার কারণে থেমে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা যাওয়ার পথে ‘পূর্বাশা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘন কুয়াশার কারণে বাসচালক ট্রাকটিকে শনাক্ত করতে না পারার কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে বাসের সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান এবং আরও বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঢাকা-মাওয়া হাইওয়ের নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাককে পেছন থেকে চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসে থাকা ১৫ জন আহত এবং একজন নিহত অবস্থায় আটকা পড়েন। সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একজন নিহতকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপাতত কোনো সমস্যা নেই। নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি বাসটির সুপারভাইজার ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন
ঘরে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান, ছাত্রদলের পদ হারিয়ে মিষ্টি বিতরণ
তেঁতুলিয়ায় ৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, নিহতের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব.ম শামীম/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮৭

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮৭

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের