• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

রেললাইন ভেঙে যাওয়ায় বিলম্বে ছাড়লো সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী
৯ জানুয়ারি ২০২৬, ১০:১২
অ+
অ-
রেললাইন ভেঙে যাওয়ায় বিলম্বে ছাড়লো সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন

রাজশাহীর আড়ানী রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৪০ মিনিট বিলম্বে যাত্রা শুরু করেছে। দ্রুত মেরামত কাজ সম্পন্ন করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ের তুলনায় ২০ মিনিট দেরিতে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে আড়ানী স্টেশনের অদূরে পৌঁছালে ভাঙা রেললাইনের কারণে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। সেখানে প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর মেরামত শেষে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

এ ঘটনায় একই রুটের অন্যান্য ট্রেন চলাচলেও সাময়িক প্রভাব পড়ে। সারদহ রোড স্টেশনে মহানন্দা ট্রেন দাঁড়িয়ে ছিল এবং আড়ানী স্টেশনে অবস্থান করছিল ঈশ্বরদী কমিউটার ট্রেন।

স্থানীয় রেলওয়ে কর্মীরা জানান, আড়ানী স্টেশন সংলগ্ন রেললাইনের একটি অংশ হঠাৎ ভেঙে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই ট্রেন চলাচল বন্ধ করে জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু করা হয়। সীমিত পরিসরে সংস্কার শেষে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি নিরাপদে পার করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান, ছাত্রদলের পদ হারিয়ে মিষ্টি বিতরণ
মৃদু শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীত, কুড়িগ্রামে স্থবির জনজীবন
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তা জানান, সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। যদিও যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন, তবে অধিকাংশই এটিকে নিরাপত্তার স্বার্থে নেওয়া সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান বলেন, সব মিলিয়ে সিল্কসিটি এক্সপ্রেস প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে ছিল। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বর্তমানে সেখানে রেলওয়ের শ্রমিকরা প্রয়োজনীয় কাজ করছেন।

বিজ্ঞাপন

শাহিনুল আশিক/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদযাত্রা শুরু : শুক্রবার থেকে বিশেষ ব্যবস্থায় চলবে ট্রেন

ঈদযাত্রা শুরু : শুক্রবার থেকে বিশেষ ব্যবস্থায় চলবে ট্রেন

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পদ্মা সেতু রুটের ৬ ট্রেন ছাড়বে শহরতলী প্ল্যাটফর্ম থেকে

পদ্মা সেতু রুটের ৬ ট্রেন ছাড়বে শহরতলী প্ল্যাটফর্ম থেকে

ঈদ উপলক্ষ্যে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

ঈদ উপলক্ষ্যে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ