• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নীলফামারী

চুরির অপবাদে রাতে সালিশ, সকালে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনীলফামারী
১০ জানুয়ারি ২০২৬, ১৬:৩৭
অ+
অ-
চুরির অপবাদে রাতে সালিশ, সকালে যুবকের আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুরে চুরির অপবাদ সহ্য করতে না পেরে রোকনুজ্জামান (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১০ জানুয়ারি) সকালে বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গুয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জামান ওই এলাকার জহিরুল ইসলাম বাট্টুর ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রোকনুজ্জামানের বাড়ির পাশ থেকে আব্দুর রশীদ নামে এক ব্যক্তির একটি গরু চুরি হয়। পরে সন্ধ্যার দিকে গরুটির সন্ধান পাওয়া যায়। গরু পাওয়ার পর রাতে রোকনুজ্জামানকে ডেকে এনে গরু চুরির অভিযোগ তুলে স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। এ সময় তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়।

এরপর শনিবার ভোরে গরুর মালিক আব্দুর রশীদ মসজিদের মাইকে রোকনুজ্জামানকে চোর বলে ঘোষণা দেন। এই ঘোষণা শোনার পর রোকনুজ্জামান নিজ ঘরে তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা আলী বলেন, গতকাল রাতে রোকনুজ্জামানকে চুরির অভিযোগে ডেকে এনে সালিশ করা হয় এবং তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। আজ সকালে শুনলাম সে আত্মহত্যা করেছে। 

বিজ্ঞাপন

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আত্মহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিজের অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্য নিহত

নিজের অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্য নিহত

হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের আত্মহত্যা

হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের আত্মহত্যা

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল

স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা