• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটির অবস্থা আশঙ্কাজনক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
১১ জানুয়ারি ২০২৬, ১৮:০৮
অ+
অ-
টেকনাফে গুলিবিদ্ধ শিশুটির অবস্থা আশঙ্কাজনক

মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের জেরে এপারের টেকনাফে আসা গুলিতে আহত শিশু আফনানের (১২)  অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আহত শিশুটির চাচা মোহাম্মদ শওকত বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আফনানকে জরুরি বিভাগ থেকে আইসিইউতে নেওয়া হয়েছে, সে কিছু সময় হাত-পা নাড়াচাড়া করছিল। জানি না কী হবে, সব আল্লাহর ইচ্ছা।

আরও পড়ুন
টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি-জামায়াতের
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় হঠাৎ করে সীমান্তের ওপার থেকে আসা গুলি শিশু আফনানের গায়ে লাগে। এর পরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, হোয়াইক্যংয়ের কক্সবাজার-টেকনাফ মহাসড়কস্থ তেচ্ছিব্রিজ এলাকায় অবরোধ-বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করলে রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ইফতিয়াজ নূর নিশান/আরএআর 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪