• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

ময়মনসিংহে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, হামলায় ৫ পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
১৩ জানুয়ারি ২০২৬, ২১:৪৫
অ+
অ-
ময়মনসিংহে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, হামলায় ৫ পুলিশ সদস্য আহত

ময়মনসিংহ নগরীতে একটি মামলার এজাহারভুক্ত মো. আরিফুল ইসলাম নামে এক আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আসামির সহযোগীদের হামলায় ৫ পুলিশ সদস্য  আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।  

আহতরা হলেন- কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদসহ পাঁচ পুলিশ সদস্য। এদের মধ‍্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব খবরের সত‍্যতা নিশ্চিত করে জানান, আসামি আরিফুল ইসলামের বিরুদ্ধে মো. রাসেল নামে স্থানীয় এক ব্যক্তির ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে মারাত্মক আহত করার ঘটনায় গত কয়েকদিন আগে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। বর্তমানে ভিকটিম রাসেল ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই মামলায় ছিনতাই হওয়া আরিফুল ইসলাম এজাহারভুক্ত আসামি।  

বিজ্ঞাপন

তিনি আরও জানান, হামলার ঘটনায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়ায় আসামির বাবা মো. সাগর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। 

সূত্র জানায়, ওই মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার সময় আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় আসামির সহযোগীরা তাদের ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে আরিফুল ইসলামকে ছিনিয়ে নেয়। পরে এ ঘটনার খবর পেয়ে প্রশাসনের বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

বিজ্ঞাপন

আমান উল্লাহ আকন্দ/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হামলাপুলিশআহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিএমপির বিভিন্ন বিভাগে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

ডিএমপির বিভিন্ন বিভাগে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

পাবনায় চায়ের দোকানে গুলি, আহত ২

পাবনায় চায়ের দোকানে গুলি, আহত ২