• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
১৬ জানুয়ারি ২০২৬, ২২:১০
অ+
অ-
পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহিন

দেশ ছেড়ে কাতার পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সভাপতি মো. শাহিন শেখ (৩৩)।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে দেশ ছেড়ে কাতার যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন তাকে গ্রেপ্তার করে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করে।

গ্রেপ্তার শা‌হিন শেখ রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের সুলতান শেখের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২০২২ সালের মার্চ মাসে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, কাতার যাবার প্রাক্কালে আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহিনকে। পরে তাকে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করে তারা।

পরবর্তীতে রাজবাড়ী জেলা পুলিশের টিম আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় বিমানবন্দর থানায় পৌঁছে তাকে হেফাজতে নেন। গ্রেপ্তারকৃত শাহিন শেখের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলা রয়েছে। সবগুলো মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

বিজ্ঞাপন

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১

দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১

পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৫

পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৫