• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী

আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
১৮ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩
অ+
অ-
আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতার বিরুদ্ধে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের আপিল নামঞ্জুর হয়েছে। এতে করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের আলোকেই আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে মিন্টুর প্রার্থিতা বহাল রাখে কমিশন।

এর আগে আবদুল আউয়াল মিন্টুর দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী। আপিল আবেদনে বলা হয়, আবদুল আউয়াল মিন্টুর মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব রয়েছে। কিন্তু হলফনামায় তিনি সেই তথ্য গোপন করেছেন। হলফনামায় মিন্টু দাবি করেছেন ৯ ডিসেম্বর তিনি তার মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। যদিও তার স্বপক্ষে কোনো তথ্য দেননি। কিন্তু মার্কিন পাসপোর্ট ব্যবহার করে আবদুল আউয়াল মিন্টু গত ৪ ডিসেম্বর থাইল্যান্ডে গেছেন। ১৫ ডিসেম্বর থাইল্যান্ড থেকে ফিরেছেনও মার্কিন পার্সপোর্ট ব্যবহার করে। ৯ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব বাতিল করে থাকলে এটা সম্ভব ছিল না।

আপিলে আরও বলা হয়, হলফনামায় বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু তার বিরুদ্ধে থাকা মামলার তথ্যও গোপন করেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এ কারণে তার প্রার্থিতা বাতিল হতে পারে।

বিজ্ঞাপন

তবে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই অভিযোগটি গৃহীত হয়নি। ফলে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে এবং তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।

তারেক চৌধুরী/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংসদ নির্বাচননির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চায়, তারা ভয়ংকর : পানিসম্পদ মন্ত্রী

যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চায়, তারা ভয়ংকর : পানিসম্পদ মন্ত্রী

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’