• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

ব্রিজের ওপর থেকে যাত্রীবাহী বাস উল্টে খালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
১৯ জানুয়ারি ২০২৬, ২১:২৫
অ+
অ-
ব্রিজের ওপর থেকে যাত্রীবাহী বাস উল্টে খালে

চাঁদপুরের মতলব-পেন্নাই সড়কের নাগদা এলাকায় জৈনপুর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে গেছে। এতে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পেন্নাই সড়কের পশ্চিম নাগদা ব্রিজের কছে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার মধ্যে নাগদা গ্রামের রাকিব (২৫), নওগাঁও গ্রামের রুবি বেগম (৪৯), ফরিদগঞ্জ উপজেলার মোস্তফা কামাল (৬৫) ও লাভলু (৪৫), হাইমচর উপজেলার ইয়াসমিন আক্তার (২৪) ও তার ছেলে বায়েজিদ (৩), চাঁদপুর সদর উপজেলার সফিকর রহমানকে (৪০) মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়ার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ছাড়া, স্থানীয় বিভিন্ন ক্লিনিকে আরও ৮ থেকে ১০ জন চিকিৎসা সেবা নিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ৩০-৩৫ জন যাত্রী নিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে জৈনপুরী পরিবহনের একটি বাস। একটি ব্রিজে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে যায়। পরে আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে আসায় ছয়জনকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। তবে খালে পানি না থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সহযেগিতায় বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক ও বাসের হেলপার পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আনোয়ারুল হক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের