• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

হান্নানের প্রতি আস্থা, একসঙ্গে কাজ করার ঘোষণা ১০ দলের প্রার্থীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
২০ জানুয়ারি ২০২৬, ১১:০০
অ+
অ-
হান্নানের প্রতি আস্থা, একসঙ্গে কাজ করার ঘোষণা ১০ দলের প্রার্থীদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের প্রতি আস্থা প্রকাশ করে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের প্রার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। এতে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল হান্নান মাসউদসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে সারাদেশে ৩০টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ২৫৩টি আসনে জোটগতভাবে প্রার্থী ঘোষণা করা হয়। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির প্রার্থী হিসেবে আব্দুল হান্নান মাসউদই জোটের চূড়ান্ত প্রার্থী।

এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গণে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তৃণমূল পর্যায়ে কিছুটা মতভেদ থাকলেও বৃহত্তর ঐক্যের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

বিজ্ঞাপন

একাধিক জোটনেতা জানান, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সমন্বয় প্রক্রিয়া আরও বিস্তৃত হতে পারত। শুরুতে কিছু নেতাকর্মীর মধ্যে ভিন্নমত থাকলেও আব্দুল হান্নান মাসউদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে শেষ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হয়েছেন।

হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহানুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, হাতিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সবাই এক জায়গায় এসেছি। জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক ঢাকা পোস্টকে বলেন, আলহামদুলিল্লাহ, একটি উন্নত, আধুনিক ও নিরাপদ হাতিয়া গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ ঢাকা পোস্টকে বলেন, এই ঐক্য হাতিয়ার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। সবাইকে সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।

হাসিব আল আমিন/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের

নাটোরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ

নাটোরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

কাজে না নেওয়ায় ৭ বিঘা জমির তরমুজের গাছ নষ্ট করলেন নারী শ্রমিক

কাজে না নেওয়ায় ৭ বিঘা জমির তরমুজের গাছ নষ্ট করলেন নারী শ্রমিক