• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

ভালুকায় বাস উল্টে হেলপার-যাত্রী নিহত, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
২২ জানুয়ারি ২০২৬, ২১:৩২
অ+
অ-
ভালুকায় বাস উল্টে হেলপার-যাত্রী নিহত, আহত ১০

ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিনি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন। এ ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকার সুলতানা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাসের হেলপার মো. অনিক মিয়া (২৮) এবং যাত্রী মো. শাহজাহান কবীর (৪০)। এর মধ্যে নিহত শাহজাহান উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং হেলপার অনিক মিয়া মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী মিনি বাস মেহেরাবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় ১০ যাত্রী আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া, বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

বিজ্ঞাপন

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা খাতুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহিদী মাসুদ ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিহতআহতসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

পাবনায় চায়ের দোকানে গুলি, আহত ২

পাবনায় চায়ের দোকানে গুলি, আহত ২