• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

ভোলায় বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত, বাসে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
২২ জানুয়ারি ২০২৬, ২১:৫৭
অ+
অ-
ভোলায় বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত, বাসে আগুন

ভোলার লালমোহন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় অবস্থিত ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার বাসিন্দা আবুল কালাম মাতাব্বর (৪৫) এবং মো.অলি উল্যাহ (৫৮)। তারা দুইজন সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গজারিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে কর্তারহাট এলাকায় ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন আবুল কালাম মাতাব্বর ও অলি উল্যাহ। এরপর তারা মোটরসাইকেল নিয়ে ডা.আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ভোলাগামী দ্রতগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা দুজন। এ ঘটনার পরপরই  বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খাইরুল ইসলাম/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনানিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের