• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

নোয়াখালীতে পুকুরে মিলল রুপালি ইলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
২৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৪
অ+
অ-
নোয়াখালীতে পুকুরে মিলল রুপালি ইলিশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে একটি পুকুর থেকে আধাকেজি ওজনের রুপালি ইলিশ মাছ ধরা পড়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপরের বাজার এলাকার আগমনী কিল্লা গুচ্ছ গ্রামের একটি পুকুরে জাল ফেলার সময় মাছটি উঠে আসে।

বিজ্ঞাপন

জানা গেছে, নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ‘আগমনী কিল্লা’ গুচ্ছ গ্রামের পুকুরটি প্রায় ৪০টি পরিবার ব্যবহার করে। পুকুরটি স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান লিজ নিয়ে পরিচালনা করছেন। সোমবার সকালে পুকুরে জাল ফেলা হলে অন্যান্য মাছের সঙ্গে প্রায় আধাকেজি ওজনের একটি রুপালি ইলিশ ধরা পড়ে। এর আগেও একই পুকুরে একাধিকবার ইলিশ মাছ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা মো. মেহেদী হাসান হৃদয় ঢাকা পোস্টকে বলেন, ২০২২ সালে প্রথম দফায় এই পুকুরে ৩৫টি ইলিশ মাছ পাওয়া যায়। পরবর্তীতে আবারও ইলিশ ধরা পড়ে। ২০২৪ সালে প্রথম ধাপে প্রায় ১০ কেজি ইলিশ পাওয়া গিয়েছিল। আজ একটি ইলিশ পাওয়া গেলেও পুকুরে সেচ দিলে আরও ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

পুকুরের লিজগ্রহীতা স্থানীয় মৎস্য ব্যবসায়ী আবদুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, আগমনী কিল্লা গুচ্ছ গ্রামের পুকুরটি প্রায় ৪০টি পরিবার ব্যবহার করে। সোমবার পুরো পুকুরে জেলেদের দিয়ে জাল ফেলা হলে অন্যান্য মাছের সঙ্গে একটি আধাকেজি ওজনের ইলিশ ধরা পড়ে। প্রতি বছর জাল অথবা সেচ দিলে এই পুকুরে ইলিশ মাছ পাওয়া যায়।

বিজ্ঞাপন

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, প্রতি বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় নিঝুমদ্বীপের প্রায় সব পুকুরই প্লাবিত হয়। আগমনী কিল্লা পুকুরটিও এর ব্যতিক্রম নয়। জোয়ারের পানির সঙ্গে ইলিশ পুকুরে প্রবেশ করে এবং পানি বের হতে না পারায় মাছগুলো সেখানে থেকে যায় ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, পুকুরে ইলিশ চাষ হচ্ছে বিষয়টি এমন নয়। মূলত জোয়ারের পানির সঙ্গে ইলিশ পুকুরে প্রবেশ করেছে। নিঝুমদ্বীপ নিম্নাঞ্চল হওয়ায় জোয়ারে প্লাবিত হয় এবং সে সময় ইলিশ পুকুরে ঢুকে পড়ে। এর বাইরে আলাদা কোনো কারণ নেই।

চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য ইলিশ গবেষক ড. আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, হাতিয়ার এমন কয়েকটি পুকুর পরিদর্শন করেছি যেখানে ইলিশ পাওয়া গেছে- আগমনী কিল্লা পুকুর তার মধ্যে একটি। বর্তমানে আমরা গবেষণা করছি কীভাবে বাণিজ্যিকভাবে পুকুরে ইলিশ চাষ করা সম্ভব। জীববৈচিত্র্যের পরিবর্তনের কারণে ইলিশ তার আবাসস্থল পরিবর্তনের চেষ্টা করছে এবং নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে।

বিজ্ঞাপন

হাসিব আল আমিন/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী

ঈদের ছুটিতে ঘুরে আসুন পেয়ারা আর শীতলপাটির শহর ঝালকাঠিতে

ঈদের ছুটিতে ঘুরে আসুন পেয়ারা আর শীতলপাটির শহর ঝালকাঠিতে

দায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীদায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ