• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বগুড়া
তারেক রহমান

১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবগুড়া
৩০ জানুয়ারি ২০২৬, ১৬:৫০
অ+
অ-
১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ প্রতীক যতবারই জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছে। আমরা অতীতেও আপনাদের এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামীতেও আপনাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।

পথসভায় আরও বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল দোসীমানা পর্যন্ত অন্তত অর্ধলাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভায় অংশ নেন। মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা।

আব্দুল মোমিন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারেক রহমানবিএনপিসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম